১১৯ তম য়ংড বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৩

0
75

প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

আজ রোজ রবিবার খাগড়াছড়ি সদরের অর্ন্তগত য়ংড বৌদ্ধ বিহারের দায়ক- দায়িকা বৃন্দের আয়োজনে পবিত্র ফাল্গুনী পুর্নিমাকে উপক্ষা করে য়ংড বৌদ্ধ বিহারের ১১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়।

উক্ত ১১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত আছেন বিভিন্ন বিহার থেকে আগত সম্মানিত গুণোত্তর পূর্ণ্য ক্ষেত্র পূজনীয় ভিক্ষু সংঘ।

উক্ত ১১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে কেন্দ্র করে পূজনীয় গুণোত্তর পূণ্য ক্ষেত্র ভিক্ষু সংঘের উদ্দেশে বৌদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, সংঘ দান, হাজার প্রদীপ দান, কল্পতরু দান, আকাশ প্রদীপ দান, পিন্ড দান ও অতিথি ভোজনের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে আরো আয়োজন করা হয় কেক কাটা অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে নানাবিধ দানের মধ্যে দিয়ে মহতী ধর্মীয় অনুষ্ঠানটি সুচারুভাবে অনুষ্ঠিত হচ্ছে।


১১৯ তম য়ংড বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৩

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here