২০০৫ সালের ১৭ই আগষ্টে সিরিজ বোমা হামলার প্রতিবাদে ভালুকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

হাসান আলী জনি,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

আজ ১৭ ই আগষ্ট (বুধবার) ময়মনসিংহের ভালুকায় ২০০৫ সালের সিরিজ বোমা হামলার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।

বিক্ষোভ মিছিলটি ভালুকা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু করে,বাস্ট্যান্ট হয়ে ঢাকা ও ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিন করে যুবলীগ অফিসের সমনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন ভালুকার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি, ময়মনসিংহ জেলা আসনের মাননীয় সংসদ সদস্য সাবেক ভিপি জনাবা মনিরা সুলতানা মনি এমপি, আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক,উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান। বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ,যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মুক্তিযুদ্ধ মঞ্চ এর বিভিন্ন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন, কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি, জানাবা মনিরা সুলতানা মনি এমপি, রফিকুল ইসলাম পিন্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তব্য শেষে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট শওকত আলী বিক্ষোভ মিছিলটি সমাপ্ত ঘোষনা করেন।


২০০৫ সালের ১৭ই আগষ্টে সিরিজ বোমা হামলার প্রতিবাদে ভালুকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here