৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ নারায়ণগঞ্জে

0
121

অনলাইন ডেস্ক:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মজা খাওয়ার প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (৬ ফেব্রুয়ারি) এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে সাকেল (২২) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ করেছেন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এ ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত সাকেল (২২) মৃত ইমরান হোসেনের ছেলে। তিনি আড়াইহাজার পৌরসভার ব্রাহ্মণপাড়া এলাকায় বসবাস করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাড়ির পাশে খেলছিল শিশুটি। এসময় তাকে মজা কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে সাকেল তার নিজ ঘরে নিয়ে যায়। সেখানে ঘটনার এক পর্যায়ে ভয়ভীতি প্রদর্শন করে শিশুটিকে ধর্ষণ করে সাকেল। পরে শিশুটি কান্না করতে করতে বাড়ি ফিরে তার মা কে সব খুলে বলে। শিশুটি আরো জানায় এর আগেও একাধিকবার ধর্ষক সাকেল তাকে নানা প্রলোভনে ধর্ষণ চেষ্টা করেছিল।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ধর্ষণের অভিযোগ পেয়েছি। শিশুটিকে মেডিকেল পরীক্ষা নিরিক্ষা জন্য হাসপাতালে পাঠিয়েছি। আর অভিযুক্ত আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।


৬ বছরের  শিশুকে ধর্ষণের অভিযোগ নারায়ণগঞ্জে

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here