রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি-সম্পাদকের জীবন বৃত্তান্ত চায় কেন্দ্রীয় যুবলীগ

বিশেষ প্রতিনিধি,রাজবাড়ী:

দীর্ঘ এক যুগ পরে রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ-প্রত্যাশীদের জীবন-বৃত্তান্ত আহবান করেছেন কেন্দ্রীয় যুবলীগ।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে। আজ শুক্রবার দুপুর থেকে প্রেস বিজ্ঞপ্তিটি জেলার যুবলীগের পদ প্রত্যাশীসহ অনান্য নেতৃবৃন্দের ফেসবুক আইডিতে ঘুরতে দেখা যায়।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল খান নিখিল বাংলাদেশ যুবলীগ রাজবাড়ী ও মুন্সিগঞ্জ শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে দুইটি জেলায় শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবন-বৃত্তান্ত আহবান করেছেন। আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ের দপ্তর শাখায় জীবন বৃত্তান্ত জমা নেওয়া হবে বলে প্রেস বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয়েছে।

রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী জাকারিয়া মাসুদ রাজিব বলেন, দীর্ঘদিন পর রাজবাড়ী যুবলীগের কমিটি গঠন করা হবে। এটি সত্যিকারের ভাল সংবাদ। আমি যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থীর জন্য জীবন বৃত্তান্ত জমা দিবো। আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগেকে বিজয়ী করতে রাজবাড়ী জেলা যুবলীগ গুরুত্বপূর্ণ রাখবেন বলে প্রত্যাশা এই পদপ্রত্যাশী নেতার।


রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি-সম্পাদকের জীবন বৃত্তান্ত চায় কেন্দ্রীয় যুবলীগ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles