সেচ্ছাসেবী সংগঠন বিসর্জন পরিবার স্মারক গ্রহণ।

মোঃ জামাল উদ্দিন,কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

অরাজনৈতিক সামাজিক সেচ্ছাসেবী সংগঠন বিসর্জন পরিবার কোম্পানীগঞ্জ সিলেট, উক্ত সংগঠন অসহায় অবহেলিত দরিদ্র পরিবারে মাঝে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতার পাশাপাশি মুমূর্ষ রোগীদের সেচ্ছায় রক্তদানে অগ্রণী ভুমিকা রাখায়।

হবিগঞ্জ মাধবপুর অবস্থিত অরাজনৈতিক সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ব্লাড ফর ইন বাংলাদেশ ৫ বর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশের পরিচিত মুখ যার মানবিক কাজে দেশের অসংখ্য মানুষ মানবিক কাজে অনুপ্রেরণা পেয়ে থাকেন।

তিনি হলেন মানবিক শওকত উনার হাত থেকে সম্মাননা স্বারক গ্রহণ করেন বিসর্জন পরিবার কোম্পানীগঞ্জ সিলেট এর সম্মানিত সদস্য নিয়মিত এ পজেটিভ রক্তদাতা মোঃ তারেক হোসন।

উক্ত প্রোগ্রামে সাথে ছিলেন বিসর্জন পরিবার কোম্পানীগঞ্জ সিলেট এর সম্মানিত সভাপতি মোঃ জামাল উদ্দিন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মানবিক শওকত বলেন যারা সেচ্ছায় সমাজে বঞ্চিত নিম্নবিত্ত অসহায় দরিদ্র পরিবারে বিভিন্ন দূর্যোগের সময় মানুষদের বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতার পাশাপাশি নিজের শরীরের মহামূল্যবান আল্লাহ পাকের দেয়া নেয়ামত রক্তদানের মাধ্যমে ঐ সকল অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করে থাকেন তারা হলেন একেকটা বুলেট সৈনিক।

তিনি উপস্থিত দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত সেচ্ছাসেবী সংগঠনের সংঘটকদে স্যালুটের মাধ্যমে সম্মান জানিয়ে বিদায় দেন।


সেচ্ছাসেবী সংগঠন বিসর্জন পরিবার স্মারক গ্রহণ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles