
তাছলিমা আক্তার,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরাতে ঢাকা- সিলেট মহাসড়কে নীলকুঠি বাসস্ট্যান্ড এলাকায় জালানি তৈলবাহী লরি ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।পরে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে একটি খাবার হোটেলে ঢুকে যায়।এতে চালকের সহকারীসহ ১২ জন যাএী আহত হয়েছে।
২৭ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করতে স্হানীয় ও কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশ ও বাসের যাএীদের সাথে কথা বলে জানা যায়, সকালে ঢাকাগামী যাতায়াত পরিবহনের একটি বাস যাএী নিয়ে ভৈরব বাসস্ট্যান্ড ছেড়ে যায়।মহাসড়কে ওঠার পর বাসটি বেপরোয়া গতিতে চালাচ্ছিল চালক। এসময় যাএীরা উচ্চ গতির ব্যাপারে আপত্তি জানালে ও চালক তা মানেনি।বাসটি নীলকুঠি এলাকায় পৌছালে স্হানীয় সড়ক থেকে একটি সিএনজি মহাসড়কে প্রবেশ করে। এ সময় সিএনজিকে সাইড দিতে গিয়ে ভৈরবগামী মেঘনা তৈলবাহী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।।পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি খাবার হোটেলে ঢুকে যায় এবং বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে বাস চালকের এক সহকারীসহ ১২ জন যাএী আহত হয়।আহতদের স্হানীয় ও ভৈরব শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনায় বাস ও লরির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বাসের ধাক্কায় খাবার হোটেলের আংশিক ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে।
এদিকে বাস ও লরি সংঘর্ষের পর ঢাকা টু সিলেট মহাসড়কে দেখা দেয় তীব্র যানজট। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার পুলিশ গিয়ে সড়ক থেকে লরিটি সরিয়ে বেলা ১১ টায় যাতায়াত স্বাভাবিক করেন।
ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক (এস আই)মো: নূর জানান,দুর্ঘটনা কবলিত বাস ও লরি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।গাড়ি দুটির চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে





