জয়পুরহাটে ফেন্সিডিল সহ ২ মাদক কারবারি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি জয়পুরহাট:

জয়পুরহাটে ২০৮ বোতল ফেনসিডিল সহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যার। শনিবার (১ অক্টোবর) গভীর রাতে পাঁচবিবি উপজেলা ভারত সিমান্তের ভুইডোবা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,পাঁচবিবি উপজেলার ভুইডোবা এলাকার শহিদুল ইসলামের ছেলে হাসানুজ্জামান (৩১) ও একই এলাকার বেলাল হোসেনের ছেলে সাব্বির হোসেন (২০) ।

র্যার ৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোস্তফা জামান জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচবিবি উপজেলার ভুইডোবা এলাকায় অভিযান চালিয়ে ২০৮ বোতল ফেন্সিডিল সহ দুইজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।


জয়পুরহাটে ফেন্সিডিল সহ ২ মাদক কারবারি গ্রেফতার

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles