উপহার নিয়ে রায়হানের বাড়ীতে এসএমপি

0
358


রমজান ও নববর্ষের উপহার নিয়ে রায়হানের বাড়ীতে গিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
১৪ এপ্রিল বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মোঃ নিশারুল আরিফ’র পক্ষ হতে জালালাবাদ থানাধীন আখালিয়ায় রায়হানের বাড়িতে তার পরিবারের সদস্যদের মাঝে পবিত্র মাহে রমজান ও শুভ নববর্ষ উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের শুভেচ্ছা প্রদান করা হয়েছে। পুলিশের পক্ষ হতে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বি.এম. আশরাফ উল্যাহ তাহের, সহকারী পুলিশ কমিশনার রাখী রানী দাস। রায়হানের পরিবারের পক্ষে শুভেচ্ছা সামগ্রী গ্রহণ করেন তার মা সালমা বেগম, স্ত্রী তাহমিনা আক্তার তান্নি, চাচা মইনুল ইসলাম এবং হাবিবুল্লাহ চৌধুরী।


উপহার নিয়ে রায়হানের বাড়ীতে এসএমপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here