১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত টাইগার সেলিম গ্রেফতার

0
165

কানাইঘাট থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে মূলাগুল এলকার সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকান্ডের হোতা ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সেলিম উদ্দিন ওরফে টাইগার সেলিম।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ডেয়াটিলা হাওর এলাকা হতে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ কয়েকটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি পেশাদার ডাকাত স্থানীয় ডাউকেরগুল বাখালছড়া গ্রামের মৃত সোনা মিয়ার পুত্র উরফে টাইগার সেলিমকে আটক করতে সক্ষম হয় থানা পুলিশ।
স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, সাতবাঁক ইউনিয়নের চড়িপাড়া গ্রামের কবির মাস্টারের বাড়িতে কয়েক বছর পূর্বে সংঘটিত ডাকাতির মামলায় টাইগার সেলিমের ১০ বছরের সাজা হয়। এছাড়াও তার বিরুদ্ধে ডাকাতিসহ আরো কয়েকটি নিয়মিত মামলা রয়েছে। মূলাগুল এলাকায় পলাতক থেকে নানা ধরণের অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল টাইগার সেলিম। পুলিশ তাকে কয়েক বার গ্রেফতার করতে এলাকায় অভিযান পরিচালনা করলে সে পুলিশের অবস্থান টের পেয়ে সীমান্ত এলাকায় গিয়ে আত্মগোপনে থাকতো। অবশেষে থানা পুলিশ তাকে গ্রেফতার করায় এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।


১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত টাইগার সেলিম গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here