যশোর মাতালো ‘অপারেশন সুন্দরবন’ টিম

0
96

সুজন মাহমুদ,বিশেষ প্রতিনিধি যশোর:

বিশ্ব ঐতিহ্য ও সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত করার প্রেক্ষাপট নিয়ে নির্মিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা বর্তমানে দেশের ৪৫ সিনেমা হলে চলছে। সিনেমাটির প্রচারণায় ‘অপারেশন সুন্দরবন’ টিম এবার যশোরে ছুটে গেলেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া ও রোশানরা। সঙ্গে ছিলেন সিনেমার পরিচালক দীপংকর দীপনসহ সিনেমাটির টিম।

সেখানে তাদের বরণ করে নেন মনিহার কতৃপক্ষ ও সিনেমাপ্রেমীরা। অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশে নুসরাত ফারিয়া বলেন, যশোরে এসে খুব ভালো লাগছে। সিনেমাটি সবাইকে নিয়ে দেখবেন। একবারে মন না ভরলে কয়েক বার দেখবেন। খুব কষ্ট করে কাজ করেছি আপনাদের জন্য। এখানে যেভাবে আমাদের দেখতে এসেছেন, আমরা চাই, হলেও আপনারা সিনেমাটি দেখতে এভাবেই ভিড় করবেন। যশোরের মনিহার সিনেমা হলে টিম অপারেশন সুন্দরবনের পক্ষ হতে সিনেমা হলের স্টাফদের উপহারসামগ্রী প্রদান করা হয়। এ সময় প্রিয় নায়ক-নায়িকাদের কাছে পেয়ে উচ্ছ্বসিত ছিলো দর্শকেরা। এ সময় তারা যশোর শহর ঘুরে প্রচারণায় অংশ নেন।

আজ রবিবার (০২ অক্টোবর) তারা যশোরের ঐতীহ্যবাহী মণিহার সিনেমা পরিদর্শনে এসেছেন বিকাল ৩:৩০ মিনিটে। সেখানে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া ও রোশান এবং পরিচালক দীপংকর দীপন বলেছেন সুন্দরবনকে জলদুস্যমুক্ত করার অভিযানের গল্প নিয়ে নির্মিত ‘অপারেশন সুন্দরবন’; বন্যজীবন নিয়ে বাংলাদেশের প্রথম রোমাঞ্চকর কাহিনিচিত্র এটি। ২০১৯ সালে ২০ ডিসেম্বর সাতক্ষীরার বুড়িগোয়ালিনী এলাকায় শুটিং শুরু হয়েছিলো ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার। করোনার কারণে কয়েক ধাপ পিছিয়ে গেল বছরের ১০ নভেম্বর মোংলার বানিয়াশান্তা এলাকায় সিনেমাটির শুটিং শেষ হয়। সিনেমাটিতে অভিনয় করেছেন- রিয়াজ আহমেদ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, দর্শনা বণিক, তাসকিন রহমান, রওনক হাসান, তুয়া চক্রবর্তী, মনোজ প্রামাণিক, সামিনা বাশার, রাইসুল ইসলাম আসাদ, আরমান পারভেজ মুরাদ, নরেশ ভুইয়া, মানস বন্দোপাধ্যায়, মনির খান শিমুল প্রমুখ।
সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।


যশোর মাতালো ‘অপারেশন সুন্দরবন’ টিম

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here