মনপুরা রিপোর্টার্স ক্লাবের ২০২৬ সালের নির্বাচন অনুষ্ঠিত, নতুন নেতৃত্বে মেহেদী-সুমন

0
41

মো. ওসমান গনি,বিশেষ প্রতিনিধি মনপুরা ভোলা

ভোলার মনপুরা রিপোর্টার্স ক্লাবের ২০২৬ সালের নির্বাচন যথাযথ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টায় মনপুরা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ক্লাবের মোট ১৪ জন সদস্যের মধ্যে ১৩ জন সদস্য ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. মেহেদী হাসান নিশান। সাধারণ সম্পাদক পদে ৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. কামরুল হোসেন সুমন। সাংগঠনিক সম্পাদক পদে ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. ওসমান গনি। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান।

নির্বাচনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সাংবাদিক ও সদস্যদের সিদ্ধান্তক্রমে ১৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়।

নির্বাচন পরিচালনা করেন মনপুরা সরকারি ডিগ্রি কলেজের দুইজন প্রভাষক ও অ্যাডভোকেট নীলোৎপল দাস নিমাই।

নির্বাচন শেষে সংক্ষিপ্ত আলোচনায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ মনপুরা উপজেলার সার্বিক উন্নয়ন, স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সংবাদমাধ্যমে তুলে ধরা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে মনপুরা রিপোর্টার্স ক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় এলাকার বিশিষ্টজন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।


মনপুরা রিপোর্টার্স ক্লাবের ২০২৬ সালের নির্বাচন অনুষ্ঠিত, নতুন নেতৃত্বে মেহেদী-সুমন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here