ভোলায় দেবরের বিরুদ্ধে ভাবিকে ধর্ষণের অভিযোগ।

0
200

মিলি সিকদার,ভোলা জেলা প্রতিনিধি:

ভোলা জেলার ধনিয়া তুলাতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সতীশ কবিরাজের বাড়ির নারায়ন চন্দ্র শীলের ছোট ছেলে নয়ন চন্দ্র শীল এর বিরুদ্ধে তার আপন ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষিতা লিখিত অভিযোগ করে গণমাধ্যম কর্মীদের কে জানান, সুজন চন্দ্র শীল এর সাথে আমাদের উভয়ের পরিবারের সম্মতিতে সনাতন ধর্মীয় মতে বিবাহ হয়। আমার স্বামীর মাঝে চরে একটি সেলুনের দোকান আছে। তিনি সেখানে দীর্ঘদিন যাবৎ দোকান করার সুবাদে সপ্তাহে একবার বাড়িতে আসে। আমার স্বামী বাড়িতে না থাকার সুযোগে তার ছোটভাই নয়ন চন্দ্র শীল জোরপূর্বক ভয়-ভীতি দেখিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে একাধিকবার ধর্ষণ করে।ধর্ষণ করার সময় আমি ডাক চিৎকার দেই ডাক চিৎকার শুনে আমার শাশুড়ি আলো রানী দৌড়ে আসে এসে পুরো বিষয়টি তিনি দেখে ফেলে। পুরো বিষয়টি দেখার পরেও তিনি নয়নকে শাসন না করে আমাকে বিভিন্ন অজুহাতে মারধর করে। আমি আমার শাশুড়িকে পুরো বিষয়টি বলা সত্ত্বেও সে কোনো ভূমিকা পালন করেনি। তিনি আরো বিষয়টি তার ভাই রমেশচন্দ্র কে জানায়, রমেশচন্দ্র পুরো বিষয়টি জানার পরে আমাকে তাদের বাসায় ডেকে নিয়ে আমার হাত পা বেঁধে আমার গলার কাছে ছুরি ধরে আমাকে ভয়-ভীতি দেখায় যাতে আমি আইনগত কোনো পদক্ষেপ না নেই। আমার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা আমি আমার স্বামীকে জানালে, তিনি আমাকে তার ভাইয়ের সাথে আপোষ মীমাংসা যেতে বলেন।ধর্ষিতা আরো জানান ভোলাতে আমার কোনো আত্মীয়-স্বজন নেই আমার বাবা এলে আমি আইনানুগ ব্যবস্থা নিব। নারায়ন চন্দ্র শীল জানান, ইতিমধ্যে আমার বাসায় যেই বিষয়গুলো ঘটে গিয়েছে এই বিষয়ে আমি স্থানীয় মেম্বার মনির ও এলাকার আরো গণ্যমান্য ব্যক্তিদের কে জানাই তারা একাধিকবার সালিশ মীমাংসা করে দিয়েছেন।ভোলা থানার অফিসার ইনচার্জ শাহিন ফকির জানান অভিযোগ পেলে বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে আমরা আইনানুগ ব্যবস্থা নিব।


ভোলায় দেবরের বিরুদ্ধে ভাবিকে ধর্ষণের অভিযোগ।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here