জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা (শ্রেষ্ঠ) পুরস্কার পেলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান

মোহাম্মদ রায়হান,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অবদানের জন্য বিশেষ স্বীকৃতি পুরস্কার পেলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান।

রোববার (১৬ অক্টোবর) সকালে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২২ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ পুরস্কার দেওয়া হয়।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদনের স্বীকৃতি স্বরূপ মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানকে এ পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি মৌলভীবাজারের স্থানীয় সরকার উপ-পরিচালক মল্লিকা দে শ্রেষ্ঠ উপ-পরিচালক হিসেবে পুরস্কার গ্রহণ করেছেন। সারাদেশে ১০ জনকে সম্মাননা দেওয়া হয়েছে।

এরমধ্যে আছেন স্থানীয় সরকার উপ-পরিচালক সাতজন, ইউনিয়ন চেয়ারম্যান দুইজন। তবে সারাদেশে একজন মাত্র মেয়র এ পুরস্কারের জন্য নির্বাচিত হন।অনুষ্ঠানে মনোনীত প্রতিষ্ঠান ও ব্যক্তিকে নগদ অর্থ, সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।


জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা (শ্রেষ্ঠ) পুরস্কার পেলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles