
আব্দুস ছাত্তার,কালিগজ্ঞ (সাতক্ষীরা) প্রতিনিধি:
ঘূর্ণিঝড় সিত্রাং এর সর্বশেষ পরিস্থিতি নিয়ে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও কালিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর 2022 সোমবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী সভাপতিত্বে ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা( ভারপ্রাপ্ত প্রাপ্ত) নিবাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পি এ সময় কালিগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন lসরকারি নির্দেশনা ও জেলা প্রশাসকের সর্বশেষ নির্দেশন অনুযায়ী কালীগঞ্জ উপজেলায় সকল আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে, কালিগঞ্জ উপজেলার বারোটি ইউনিয়নের চেয়ারম্যান সহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি কে সতর্ক ও উপস্থিত রাখা হয়েছে। ইতিমধ্যে মাইকিং করে ইউনিয়ন পরিষদ ও মসজিদে ইমামদের মাধ্যমে জনসাধারণকে সচেতনতার জন্য এবং জনসাধারণকে সতর্ক থাকার জন্য নিরাপদে আশ্রয়স্থানে যাওয়ার জন্য বলা হয়েছে। ঘূর্ণিঝড় উপকূলীয় এলাকাসহ দুর্বল কাঁচা বাড়ি ঘরে বসবাসকারী জনসাধারণকে আশ্রয় কেন্দ্র সহ নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উপজেলা প্রসারণের পক্ষ থেকে মেডিকেল টিম ও শুকনো খাবার প্রস্তুত দেখা হয়েছে। বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসাকে আশ্রয় কেন্দ্র হিসেবে খোলা হয়েছে। দুর্গত এলাকাসহ সকল স্থানে সার্বক্ষণিক খোঁজ নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। ঘূর্ণিঝড় ৭ নম্বর সংকেত চলছে আজ দুপুরের আগেই ঘূর্ণিঝড় সিত্রাং উপকূল অঞ্চলে আঘাত আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। সবাইকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার অনুরোধ করা হয়েছে। দুর্যোগে সকলকে সতর্ক ও প্রস্তুতি থাকার জন্য উপজেলা, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি মাইকিং এর মাধ্যমে প্রচার প্রচারণা চালাচ্ছেন। পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতি, কালিগঞ্জ উপজেলা জোনাল অফিস কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম এর সভাপতিত্বে এক জরুরী সভা আহবান করে প্রস্তুত থাকার জন্য সিদ্ধান্ত নেয়। ঘূর্ণিঝড়ের সর্বশেষ তথ্য। গভীর নিম্নচাপ
সিত্রাং নামের এই ঘূর্ণিঝড়টির কেন্দ্র মঙ্গলবার ভোরবেলা বাংলাদেশের খেপুপাড়া অঞ্চল দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করবে বলে জানাচ্ছেন কর্মকর্তারা।
ঘূর্ণিঝড়ের ঝুঁকিতে থাকা জেলাগুলো হচ্ছে- ১. খুলনা, ২. সাতক্ষীরা, ৩. বাগেরহাট, ৪. পটুয়াখালী, ৫. বরগুনা, ৬. ভােলা, ৭. পিরােজপুর, ৮. বরিশাল, ৯. ঝালকাঠি, ১০. নােয়াখালী, ১১. লক্ষ্মীপুর, ১২. ফেনী, ১৩. চাঁদপুর, ১৪. চট্টগ্রাম, ১৫. কক্সবাজার, ১৬. ফরিদপুর ১৭. মাদারীপুর, ১৮. গােপালগঞ্জ ১৯. শরীয়তপুর।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান S Tv Satkhira কে বলেন, এটি যে বাংলাদেশ দিয়েই অতিক্রম করবে এটা নিশ্চিত, কারণ এরই মধ্যে ঘূর্ণিঝড়টির অগ্রভাগ বাংলাদেশর উপকূলে চলে এসেছে।
তবে এটি ‘সুপার সাইক্লোন’ হওয়ার কোন আশঙ্কা নেই বলে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান রবিবার বলেছিলেন, এটি ‘সুপার সাইক্লোন’ হতে পারে।
কিন্তু আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, সিত্রাং এখন একটি ‘সাইক্লোনিক স্টর্ম’ অবস্থায় আছে, মঙ্গলবার ভোরবেলা নাগাদ এটি ‘সিভিয়ার সাইক্লোন’ বা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
এরইমধ্যে বাংলাদেশের মংলা ও পায়রা বন্দরে সিগন্যাল বাড়িয়ে ৭ নম্বর করা হয়েছে।
আর চট্টগ্রাম ও কক্সবাজারে চলছে ছয় নম্বর সিগন্যাল।
ঘূর্ণিঝড় টি বাংলাদেশের কক্সবাজার থেকে শুরু করে ৭৩০ কিলোমিটার সাতক্ষীরার কালিগঞ্জ শ্যামনগর পর্যন্ত এর প্রভাব পড়তে পারে।।





