বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দোকানঘর পুড়ে ছাই, ৪ লাখ টাকার ক্ষতি।

0
113

আব্দুস ছাত্তার,কালিগজ্ঞ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরা কালিগজ্ঞের মৌতলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে আব্দুল মজিদ নামের একজনের দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ভোর ৪ টার দিকে কালিগজ্ঞ উপজেলার মৌতলা ইউনিয়নের শিমুরেজা এমপি কলেজ সংলগ্ন কলুনিতে মজিদের পুরাতন প্লাস্টিকের দোকানে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় আব্দুল মজিদের অন্তত ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য হাফিজুর রহমান বাবু।

তিনি বলেন, ‘ভোর ৪টার দিকে হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে মজিদের দোকান ঘরে আগুন লাগে এবং মুহূর্তেই তার দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় দোকানে থাকা মালামাল, পুরাতন প্লাস্টিক ও অন্যন্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। স্হানীয়দের ধারণা এতে অন্তত ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কালিগজ্ঞ ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ওই দোকানঘরে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে যাই। আগুন নিয়ন্ত্রণে ২ঘন্টা মত সময় লাগে ।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দোকানটিতে মালামালসহ প্রায় ৪ লাখ টাকার জিনিসপত্র ছিল‘ ।


বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দোকানঘর পুড়ে ছাই, ৪ লাখ টাকার ক্ষতি।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here