বাল্যবিবাহ মেয়েদের ভবিষ্যত গড়ে তোলার পথে অন্তরায় – ওসি মুরাদ

মোঃ ওসমান ফারুক,বিশেষ প্রতিনিধি তজুমদ্দিন ভোলা:

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় তজুমদ্দিন থানা পুলিশের নেতৃত্বে মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, বাল্যবিয়েসহ নানাবিধ সামাজিক অপরাধরোধে ভোলার তজুমদ্দিন চাঁদপুর মহিলা আলিম মাদ্রাসায় স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠানে পুলিশ ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন বাল্য বিবাহ হতে বিরত থাকতে। উক্ত অনুষ্ঠানে আরও বলেন বিভিন্ন সামাজিক কর্মকান্ডে যুক্ত থাকতে এবং বিভিন্ন অপরাধ মূলক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য।

অদ্য সোমবার দুপুরে তজুমদ্দিন থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ। এসময় প্রধান অতিথির বক্তব্যে ওসি মুরাদ বলেন, সমাজের অর্ধেক অংশ নারী। সেখানে তাদের নিজেদের স্বাবলম্বী হওয়াটা জরুরি। সেখানে বাল্যবিবাহ হলে মেয়েদের ভবিষ্যত গড়ে তোলা অসম্ভব হয়ে পড়ে। তাই পিতা মাতা / অভিভাবক ও শিক্ষকদের মধ্যে একটি সুসমন্বয় ই পারে কোমলমতি শিক্ষার্থীদের চলার পথকে বহুলাংশে মসৃণ করতে। সমাজ থেকে বাল্য বিবাহ, মাদক নির্মূল, নারী নির্যাতন, ইভটিজিং, কিশোর গ্যাং অপরাধ, সাম্প্রদায়িক সহিংষতা নির্মূল করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান ওসি মুরাদ।

এসময় আরও উপস্থিত ছিলেন তজুমদ্দিন চাঁদপুর মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আবদুল আলিম, শিক্ষকমন্ডলী সহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ।


বাল্যবিবাহ মেয়েদের ভবিষ্যত গড়ে তোলার পথে অন্তরায় – ওসি মুরাদ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles