বাংলাদেশ প্রেসক্লাব সুনামগঞ্জ জেলা অফিস উদ্বোধন ও আহবায়ক কমিটির সভা অনুষ্টিত

ইমরানুল হাসান,বিশেষ প্রতিনিধি শান্তিগঞ্জ সুনামগঞ্জ:

বাংলাদেশ প্রেস ক্লাব সুনামগঞ্জ জেলা শাখার অফিস উদ্বোধন ও আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব (গভঃ রেজিঃ নং ৯৮৭৩৬/১২) প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খানের নির্দেশে দেশব্যাপী বিভাগ, জেলা ও উপজেলায় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই ধারাবাহীকতায় গত ১৬ অক্টোবর ২০২২ ইং তারিখে সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়।

তারি ধারাবাহিকতায় বাংলাদেশ প্রেসক্লাব সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ( ৫ নভেম্ববর) শনিবার সুনামগঞ্জ জেলা অফিস উদ্বোধন ও আহবায়ক কমিটির সভা অনুষ্টিত হয়।

বাংলাদেশ প্রেসক্লাব সুনামগঞ্জ জেলা শাখার প্রধান আহবায়ক মাহফুজুর রহমান সজিবের সভাপতিত্বে ও সদস্য সচিব মোশাররফ হোসেন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক এম তাজুল ইসলাম তারেক,মোঃ আব্দুস শহিদ,শফিউল আলম,সদস্য এমএইচ খালেদ মিয়া,রুয়েব আহমদ,বিপ্লব দেবনাথ,তাজিদুল ইসলাম,সাজ্জাদ তালুকদার,রনি মিয়া,সেলিম আহমদ,রুকন উদ্দিন,ইমরানুল হাসান প্রমুখ।

সভার পুর্বে সুনামগঞ্জস্থ বিহারী পয়েন্টে বাংলাদেশ প্রেসক্লাব সুনামগঞ্জ জেলা শাখার অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে আহবায়ক কমিটির সভায় সংগঠনকে শক্তিশালি করা ও পুর্নাঙ্গ কমিটি গঠন শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে সম্মেলন অনুষ্টানের লক্ষে আলোচনা করা হয়। পাশাপাশি বাংলাদেশ প্রেসক্লাব সুনামঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করায় কেন্দ্রীয় কমটির প্রতিষ্টাতা সভাপতি ফরিদ খানকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ।


বাংলাদেশ প্রেসক্লাব সুনামগঞ্জ জেলা অফিস উদ্বোধন ও আহবায়ক কমিটির সভা অনুষ্টিত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles