মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি আব্দুস ছালেক

মোহাম্মদ রায়হান,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার দ্বিতীয় বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ওসি মনোনীত হয়েছেন কুলাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি আব্দুস ছালেক।

রোববার (৬ নভেম্বর) সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক সভায় ক্রেষ্ট ও ধন্যবাদপত্র তলে দেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার,অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: জিয়া উর রহমান,কোর্ট পুলিশ পরিদর্শক মো: ইউনুছ মিয়াসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন ।

কুলাউড়া থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য উদ্ধার, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দ্বিতীয় বারের মত শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার প্রদান করা হয়।


মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি আব্দুস ছালেক

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles