বড়লেখার রোকসানা বেগম সিলেট বিভাগের শ্রেষ্ঠ সমবায়ী

0
157

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

সিলেট বিভাগের সেরা সমবায়ী নির্বাচিত হয়েছেন বড়লেখা মহিলা কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান রোকসানা বেগম।

শনিবার(৫ নভেম্ভর) জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ২০২১ সালের বিভাগ শ্রেষ্ঠ সমবায়ী রোকসানা বেগমের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

সিলেট বিভাগীয় সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক মৃণাল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে জেলা পরিষদ প্রাঙ্গণে ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট জেলা সমবায় ইউনিয়নের সভাপতি সুসেন্দ্র চন্দ্র, যুগ্ম-নিবন্ধক কামাল উদ্দিন আহমদ (অবঃ) প্রমূখ।


বড়লেখার রোকসানা বেগম সিলেট বিভাগের শ্রেষ্ঠ সমবায়ী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here