সারাদেশের ন্যায় আজ থেকে বিয়ানীবাজারেও এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু,অনুপস্থিত ৩৫

0
137

শাহরিয়ার রহমান,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

দেশব্যাপী রোববার থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবারের এইচএসসি পরীক্ষায় বিয়ানীবাজার উপজেলা থেকে অংশ গ্রহণ করেছে ২ হাজার ৪৪৩জন শিক্ষার্থী। বিয়ানীবাজার সরকারি কলেজ কেন্দ্রসহ দুইটি ভেন্যূতে এসব শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। তবে প্রথমদিনের অনুষ্ঠিত পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩৫ জন।

স্বাভাবিক সময়ে এপ্রিল মাসে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ৭ মাস পরে শুরু হয় এই পরীক্ষা। রোববার সকাল ১১ টা থেকে শুরু হওয়া এই পরীক্ষা শেষ হয় বেলা দুপুর ১ টায়।

পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৩৪২ জন,ব্যবসা শিক্ষা বিভাগে ৪৯৭ জন এবং মানবিক বিভাগে ১ হাজার ৬৩৫ জন অংশ নিচ্ছে। এসব শিক্ষার্থীদের মধ্যে বিয়ানীবাজার সরকারি কলেজ কেন্দ্রে ৮৬০ জন এবং দুইটি ভেন্যূ পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় ৯৯১ জন ও বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬২৩ জন অংশ নিয়েছে।

এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে বিয়ানীবাজার সরকারি কলেজের ১ হাজার ১৩৯জন এবং বিয়ানীবাজার মহিলা কলেজের ৩৯৭ পরীক্ষার্থী রয়েছে। এছাড়াও কুড়ারবাজার বিদ্যালয়,দুবাগ স্কুল এণ্ড কলেজ,বৈরাগীবাজার কলেজ ও সৈয়দ নবীব আলী কলেজের মোট ৯৩৮ শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহণ করে।

সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এইচএসসি পরীক্ষা সম্পন্ন হচ্ছে বলেন জানান বিয়ানীবাজার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও এইচএসসি পরীক্ষার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারিকুল ইসলাম।

এদিকে আলিম পর্যায়ে বিয়ানীবাজার কামিল মাদ্রাসায় ১৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

৬ নভেম্বর থেকে শুরু হওয়া লিখিত পরীক্ষা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। এরপর ১৫ ডিসেম্বর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা,চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।


সারাদেশের ন্যায় আজ থেকে বিয়ানীবাজারেও এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু,অনুপস্থিত ৩৫

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here