এইচএসসি পরীক্ষা নড়াইলে প্রথম দিনে অনুপস্থিত ১৪৪ শিক্ষার্থী

0
129

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইল জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ১৪৪ পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। আজ রবিবার (৬ নভেম্বর) সারাদেশের সাথে নড়াইলেও এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

জেলায় মোট পরীক্ষার্থী ছিলো পাঁচ হাজার ৫৬৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে পাঁচ হাজার ৪২০ জন। অনুষ্ঠিত পরীক্ষার্থীর সংখ্যা ১৪৪ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর অধিকাংশই ছাত্রী।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানাগেছে, এ বছর এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিলো চার হাজার ৬৩৫ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছে চার হাজার ৫৩৬ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ জন।

এইচএসসি ভোকেশনালে ৭৭ জন পরীক্ষার্থীর সকলেই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ব্যবসায় ব্যবস্থাপনায় ৫৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। পরীক্ষার্থীর সংখ্যা ২৩ জন। আলিম পরীক্ষায় ৩২০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২২ জন।

এদিকে পরীক্ষা চলাকালে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরির্দশন করেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানাগেছে, নকলমুক্ত ও শান্তিপুর্ণ পরিবেশে প্রথম দিন পরীক্ষা সম্পন্ন হয়েছে।


এইচএসসি পরীক্ষা নড়াইলে প্রথম দিনে অনুপস্থিত ১৪৪ শিক্ষার্থী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here