সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা ল্যাবরেটরী স্কুলের ম্যানেজিং কমিটির সভা ও অভিষেক অনুষ্ঠিত।

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা ল্যাবরেটরী স্কুলের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) বেলা ১১ টায় স্কুলের অফিসকক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দুলাল চন্দ্র বাছাড়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি রহিমা সুলতানা বুশরা।

কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাঁন মিরাজ হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা বেগম, উপজেলা জাতীয় পাটির সভাপতি ও স্কুলের সহ সভাপতি মাহবুবুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও স্কুলের সদস্য শেখ সাইফুল বারী সফু, বিজেপির উপজেলা সভাপতি ও স্কুলের সদস্য শেখ হুসাইন আহমেদ গোলাম, সদস্য আলহাজ্ব আব্দুল হামিদ, সদস্য মোদাচ্ছের হোসেন, সদস্যা কনিকা রানী সরকার, সহকারী শিক্ষক মুজিবুল হক। এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, সহকারী শিক্ষক তায়জুল ইসলাম, শিক্ষিকা তাসফিয়া রশিদ লিমা প্রমুখ।


সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা ল্যাবরেটরী স্কুলের ম্যানেজিং কমিটির সভা ও অভিষেক অনুষ্ঠিত।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles