বড়লেখায় স্কুল ছাত্র রহিমের ঝুলন্ত লাশ উদ্ধার

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখায় রহিম আহমদ (১৪) নামে সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার বর্ণি ইউনিয়নের উত্তর বর্ণি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত রহিম বর্ণি ইউনিয়নের পাকশাইল গ্রাম মৃত হোসেন আহমদের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত স্কুল ছাত্র রহিম আহমদের বাবা-মা নেই। সে উত্তর বর্ণি গ্রামের নানা বাড়িতে থেকে স্থানীয় একটি বিদ্যালয়ে পড়ালেখা করতো। মঙ্গলবার দিবাগত রাতে খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে রহিম। বুধবার সকালে স্কুলে যাওয়ার সময় অতিবাহিত হলেও ঘুম থেকে না ওঠায় তার খালা (রহিমের) শয়নকক্ষের জানালা খুলে দেখেন, ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে রহিম ঝুলছে। পরে থানায় খবর দিলে বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) আতাউর রহমান ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল করেন। এরপর ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।


বড়লেখায় স্কুল ছাত্র রহিমের ঝুলন্ত লাশ উদ্ধার

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles