পঞ্চগড়ে শীতের তীব্রতায় বেড়েছে ঠান্ডাজনিত রোগ

0
101

মোঃ শাহানশাহ সোহান,তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ে গত কয়েকদিন ধরে হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে। দিনে তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধা নামতেই সেই তাপমাত্রা অর্ধেকে নেমে আসছে। একই কারণে বেড়েছে জ্বর, স্বর্দি ও কাশি রোগে আক্রান্তের সংখ্যা। পঞ্চগড় সদর আধূনিক হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন হাসপাতালের বর্হিঃ বিভাগে ২ থেকে আড়াইশ শিশুসহ বিভিন্ন বয়সী লোকজন ঠান্ডা জনিত রোগের উপস্বর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা পরামর্শ নিচ্ছে।

আজ বুধবার (১৬ নভেম্বর) সকাল ৯ টায় তেতুঁলিয়ায় তাপমাত্রা ১৩ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

চিকিৎসকরা বলছেন, দিনে সূর্যের প্রখর তাপ আর রাতে হিমেল হাওয়ার সাথে ঘন কুয়াশা পঞ্চগড়ের স্থানীয় আবহাওয়াকে ব্যতিক্রমী করলেও এমন আবহাওয়ায় সাথে অভিযোজন করতে না পারায় শিশুসহ বিভিন্ন বয়সী লোকজন ঠান্ডা জনিত নানান রোগে আক্রান্ত হচ্ছে। এদিকে শীত জনিত কারণে আক্রান্ত লোকজনদের অধিকাংশই ছুটছেন হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি চিকিৎসা কেন্দ্র গুলোতে। ভীর বেড়েছে জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে। পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা পরামর্শের জন্য লাইনে দাড়াতে দেখা গেছে। অনেকেরই কোল্ড ডায়রিয়া হয়েছে বলে তারা জানিয়েছেন।

পঞ্চগড় আধূনিক সদর হাসপাতালের,মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা: এস এম মাহবুব উল আলম জানান, পঞ্চগড়ে দিনে গরম ও রাতে ঠান্ডার কারণে শিশু ও বয়ঃবৃদ্ধরা অভিযোজন করতে না পারায় জ্বর,স্বর্দি, কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত লোকজনের সংখ্যা বেড়েছে। আক্রান্তদের মোটা কাপড় ব্যবহারসহ ঠান্ডা ও বাসী খাবার এড়িয়ে চলার পরামর্শ দেয়া হচ্ছে।

তেঁতুলিয়া উপজেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত(কর্মকর্তা) মো: রাসেল শাহ জানান, গত কয়েকদিন থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিস্ন তাপমাত্রা বিরাজ করছে।

পঞ্চগড় সদর আধূনিক হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত এক সপ্তাহে স্বর্দি, জ্বর, কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত প্রায় ১ হাজার রোগী হাসপাতালে চিকিৎসা পরামর্শ নিয়েছেন।


পঞ্চগড়ে শীতের তীব্রতায় বেড়েছে ঠান্ডাজনিত রোগ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here