রাজশাহীতে হেরোইন সহ দুই নারী আটক

0
153

জি আর রনক,রাজশাহী বিভাগীয় প্রতিনিধি:

রাজশাহী কাশিয়াডাঙ্গা মোড় হতে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে ২ নারী সহ ৪ জনকে গ্রেফতার করেছেন রাজশাহী গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো মো: রবিউল ইসলাম (২১), মো: রাকিবুজ্জামান (২২), মোসা: শিরিফা খাতুন (২৯) ও মোসা: বিজলী (৩৮)।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর রাত পৌনে ১১ টায় রাজশাহী গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার মো: আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো: আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো: আশিক ইকবাল, এসআই মো: মিজানুর রহমান ও তার টিম রাজশাহী এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো।

এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গোদাগাড়ী হতে হেরোইন নিয়ে ২ জন মহিলা কাশিয়াডাঙ্গা মোড়ে অবস্থান করছে। উক্ত সংবাদের

পরিপেক্ষিতে গোয়েন্দা পুলিশের ঐ টিম রাত ১১ টায় কাশিয়াডাঙ্গা মোড়ে অভিযান পরিচালনা করে ২ জন মহিলা সহ আরও ২ জন ব্যক্তিকে আটক করে।এসময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার হয় এবং একটি মটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


রাজশাহীতে হেরোইন সহ দুই নারী আটক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here