গোয়েন্দা শাখা যশোরের অভিযানে ১০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার-০২

0
133

মনিরুজ্জামান মিল্টন,যশোর জেলা প্রতিনিধি:

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র সফল অভিযানে ১০ বোতল ফেনসিডিল সহ দুই জন গ্রেফতার হয়েছে।

২৮ নভেম্বর ডিবি যশোরের এসআই শেখ আবু হাসান, এসআই মোঃ সাদ্দাম হোসেন, এএসআই মোঃ আজাহারুল ইসলাম, এএসআই মোঃ আমিরুল ইসলাম ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে রাতে যশোর চৌগাছা থানাধীন আড়ারদাহ সাকিনস্থ ধৃত আসামী মোঃ রেজাউল ইসলাম(৪২), পিতা-মৃত জয়নাল আবেদিন এর বসতবাড়ির উঠান থেকে আসামী ১। মোঃ রেজাউল ইসলাম(৪২), পিতা-মৃত জয়নাল আবেদিন ও ২। ফয়সাল আলম বাবু(৩২), পিতা-সামসুল আলম, স্থায়ী-সাং-দিঘলী, থানা-লৌহজং, জেলা-মুন্সীগঞ্জ, বর্তমানা ঠিকানাঃ যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন খালধার রোডস্থ জনৈক নুর নাহার এর বাড়ীর ভাড়াটিয়া দ্বয়কে ১০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য ৩০,০০০/- টাকা।

এ সংক্রান্তে এসআই শেখ আবু হাসান চৌগাছা থানায় এজাহার দায়ের করেন। বিজ্ঞজন উক্ত সফল অভিযান কে স্বাগত জানিয়েছেন।


গোয়েন্দা শাখা যশোরের অভিযানে ১০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার-০২

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here