পটুয়াখালী জেলার দুমকিতে পথচারী ও মোটরসাইকেল এর ধাক্কায় আহত-৪

মোঃ জাহিদুল ইসলাম,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

৬ ডিসেম্বর সন্ধ্যা ০৬ঃ০০(আনুমানিক) ঘটিকায়, দুমকি সরকারি জনতা কলেজ এর নিকটবর্তী এলাকায়, দুমকি-বাউফল মহাসড়কে চলন্ত মোটরসাইকেল এর ধাক্কায়, মোটরসাইকেলে থাকা তিন জনসহ এক পথচারী আহত হয়।

মোটরসাইকেলে থাকা মোঃ ফয়সাল এর সাথে কথা বলে জানা গেল, তারা সাতানি/কালভার্ট বাজার থেকে রওনা করে বগা-ফেরিঘাটে যাইতে ছিল। সরকারি জনতা কলেজের কাছাকাছি আসলে, হঠাৎ করে এক পথচারী রাস্তার উল্টো দিকে অসতর্কভাবে দৌড় দেয় এবং মোটরসাইকেল এর সাথে ধাক্কা লাগে।

আহতরা হলেনঃ- আঃরহিম (পথচারী), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আনসার পদে কর্মরত আছেন। বাকিরা হলো, মোঃ শাওন (২২), ফয়সাল (২৫), মাসুমবিল্লাহ(২০)। আহতদের প্রাথমিক পর্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেয় এবং গুরুতর আহত দুজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বান্তনার করে।


পটুয়াখালী জেলার দুমকিতে পথচারী ও মোটরসাইকেল এর ধাক্কায় আহত-৪

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles