নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

0
190

মোঃ শাহানশাহ সোহান,তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:

করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের আড়াই ঘন্টা পর ওসমান গণি (৫০) নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ এলাকার করতোয়া নদীতে এ ঘটনাটি ঘটে।নিহত ওসমান গনি একই এলাকার মৃত সাপাত আলীর ছেলে৷

স্থানীয়রা জানায়, ওসমান সকালে জাল নিয়ে করতোয়া নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে পানিতে তলিয়ে যায়৷ দুপুরে খাবার নিয়ে ওসমানের স্ত্রী নদীতে গেলে ওসমান আলীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে এবং স্থানীয়দের জানায়। এসময় স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে জাল দেখতে পেলেও ওসমানকে দেখতে না পেয়ে নদীতে নেমে তাকে খুজতে শুরু করে৷পরে তারা তেঁতুলিয়া ফায়ার সার্ভিসকে খবর দেয়৷ নিখোঁজের আড়াই ঘন্টার পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়ের যৌথ প্রচেষ্টায় ওই জেলেকে উদ্ধার করে, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নদীতে ডুবে ওসমান নামে এক জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী।


নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here