যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু।

0
186

মনিরুজ্জামান মিল্টন,যশোর জেলা প্রতিনিধি:

যশোর সদর উপজেলার খাজুরায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন।

২২ শে ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে দিশা শিশু নিকেতনের সামনে যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালকের নাম আকাশ ঋষি (২৫)। সে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের ষাটবাড়িয়া গ্রামের সন্দ্বীপ ঋষির ছেলে।

স্থানীয়রা জানান, খাজুরা বারীনগর ভাটার আমতলা মোকামে সবজি বিক্রি করে আকাশ ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দিশা শিশু নিকতনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ভ্যান চালক আকাশ। দুর্ঘটনার সময় ভ্যানে কোন আরোহী ছিলো না। বারোবাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, দুর্ঘটনার সাথে সাথেই দ্রুত গতিতে পালিয়ে যাওয়ায় ঘাতক ট্রাক ও চালককে আটক করা যায়নি। ভ্যানচালকের মরদেহ ও দুর্ঘটনাকবলিত ভ্যানটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে এলাকা ও নিহত ভ্যানচালকের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে


যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here