
শাহরিয়ার শাকিল,বিশেষ প্রতিনিধি বড়লেখা মৌলভীবাজার:
সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত বাংলার সুপারস্টার ১৮ কোটি মানুষের স্পন্দন সড়ক পথকে দুর্ঘটনা মুক্ত করতে অকুতোভয় বীর যোদ্ধা ও জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনতার নেতা মহানায়ক ইলিয়াস কাঞ্চনের আগামীকাল (২৪ ডিসেম্বর) জন্মদিন উপলক্ষে জনহিতকর উদ্যোগ গ্রহণ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।
নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আপোষহীন উন্নয়নের সৈনিক দেশ মাতৃকার কৃতি সন্তান সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত মাটি ও মানুষের নেতা জীবন্ত কিংবদন্তি এবং নিরাপদ নিউজের প্রধান সম্পাদক ইলিয়াস কাঞ্চন মহোদয়ের আহবানকে সম্মান জানিয়ে নিসচা বড়লেখা উপজেলা শাখার আয়োজনে প্রতিবারের ন্যায় এবারও (২৪ ডিসেম্বর-২২ খ্রি.) তাহার জন্মদিন উপলক্ষে কেক কর্তন অনুষ্ঠানের পরিবর্তে এতিমখানায় খাবার বিতরণ এবং দোয়া মাহফিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শনিবার বেলা ২ ঘটিকায় নিসচা বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা,পৃষ্টপোষক ও কার্যকরী কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে উক্ত কর্মসূচি বাস্তবায়িত হবে।
উল্লেখ্য, নিসচা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে প্রতি বছর ধারাবাহিকভাবে মানবিক কর্মসূচি গ্রহণ করে নিসচা বড়লেখা উপজেলা শাখা। তারই ধারাবাহিকতায় গত বছর (২০২১ খ্রি. ২৪ ডিসেম্বর) সুবিধাবঞ্চিত শ্রমিক পরিবারে বিশুদ্ধ সুপেয় পানি পান করার জন্য নিসচা বড়লেখা উপজেলা শাখার অর্থায়নে ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে মানবিক উপহার স্বরুপ টিউবওয়েল প্রদান করা হয়।












