
মোঃ জাহিদুল ইসলাম,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মাননীয় পুলিশ সুপার, জনাব মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পটুয়াখালী জনাব আহম্মদ মাঈনুল হাসান ও সহকারী পুলিশ সুপার বাউফল সার্কেল পটুয়াখালী জনাব শাহেদ আহম্মেদ চৌধুরী মহোদয়ের তদারকিতে এবং পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ আবদুস সালাম, অফিসার ইনচার্জ আব্দুস সালাম দুমকিথানা, পটুয়াখালী এর নেতৃত্বে দুমকি থানার এসআই (নিঃ) মোঃ সাকায়েত, সংগীয় এস আই ইসতিয়াক আল মামুন, এসআই মনিরুল ইসলাম ,এএসআই আরিফ, এএসআই মামুন সহ ৩০-১২-২০২২ খ্রিঃ তারিখ, রাত ২১.৩০ ঘটিকার সময় দুমকি থানাধীন চরগরবদী ফেরিঘাট এলাকা হইতে আসামী ১।
মোঃ মাহাবুব মৃধা(২৫), পিতা শানু মৃধা সাংখারিজা বেতাগি,২।মোঃ রিপন হাওলাদার (৩৪) পিতা মৃত কাশেম হাওলাদার, সাং- তাফালবাড়িয়া,৩। মোঃ মোশাররফ মেলকার(৩৮) পিতা মোঃ মেছের মেলকার, সাং বেতাগী, সর্ব থানা- দশমিনা, জেলা- পটুয়াখালী। তাদের সাথে থাকা ব্যাগের মধ্যে হইতে ২(দুই) কেজি গাজা উদ্ধার করেন। উদ্ধারকৃত গাজার মুল্য- ১২০,০০০/- টাকা। তাহাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হইয়াছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম উক্ত তথ্যের সত্যতা নিশ্চিত করেন।













