বদরপুর উন্নয়ন ফোরাম এর শুভ উদ্বোধন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

0
155

কাজী মাহতাব উদ্দিন,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের স্থানীয় যুবকদের উদ্যোগে বদরপুর উন্নয়ন ফোরাম নামে সমাজিক সংগঠনের শুভ উদ্বোধন উপলক্ষে শতাধিক দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
পঞ্চম দফা কর্মসূচি সামনে নিয়ে এই সমাজিক সংগঠন আত্মপ্রকাশ করে-প্রথম দফা-শিক্ষার মান উন্নয়ন করে ১০০% নিশ্চিত করন। দ্বিতীয় দফা-বেকার যুব সামাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করন। তৃতীয় দফা-সমাজের অবকাঠামো ও যাতায়াত ব্যবস্থার উন্নতি করন।

চতুর্থ দফা-দরিদ্রতা দূরি করনে অসহায় ও দূরস্থ মানুষের জন্য ক্ষুদ্র কর্মসংস্থানের ব্যবস্থা করন। পঞ্চম দফা- দলমত ধর্ম ও বর্ণ নির্বিশেষে সমাজের সকল মানুষের মধ্যে ঐক্য ও সম্পৃতিস্থাপন করন।

আজ শনিবার (৩১ ডিসেম্বর) সকালে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক সংগঠনটি তাদের কার্যক্রম শুরু করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব অধ্যাপক মুহাম্মাদ শাহ আলম, সভাপতি পটুয়াখালী সোসাইটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাজমুল হাসান, সিনিয়র আইনজীবী পটুয়াখালী জজকোর্ট। অধ্যাপক মুহাম্মাদ আজিজুল হক, জনাব মোঃ হাবিবুর রহমান দলিল লেখক, পটুয়াখালী ভূমি রেজিস্ট্রার অফিস। শিক্ষাবিদ জনাব আবদুল বারীসহ প্রমূখ। মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরুণ সমাজ সেবক ও বদপুর উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম আকন।


বদরপুর উন্নয়ন ফোরাম এর শুভ উদ্বোধন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here