নতুন বছর উদযাপনে কুয়াকাটায় পর্যটক দের ঢল

0
233

কাজী মাহতাব উদ্দিন,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

মেঘলা আকাশ, বইছে শীতের হিমেল হাওয়া। এর মধ্যে দেশ এবং দেশের বাহির থেকে ছুটে আসা পর্যটকদের ঊম্মোদনা। পর্যটকদের ঢল নেমেছে কুয়াকাটা সমুদ্র সৈকতে সৈকতে দীর্ঘ ১৮ কিলোমিটারে পর্যটকদের তিল ঠাঁই নেই। পর্যটকদের কেউ সমুদ্রে অবস্থান করছে, কেউ আবার সমুদ্রের বালিয়াড়িতে দৌড় ঝাপ দিচ্ছে। অনেকে বেঞ্চিতে বসে সমুদ্রের বিশলতায় প্রকৃতির সাথে বিলীয়ে দিচ্ছে নিজেকে। প্রকৃতির দৃশ্যে দাড়িয়ে নিজের স্মার্ট ফোনে ছবি ধারণ করে সামাজিক যোগাযোগে আপলোড করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন বছর উদযাপনে সৈকত জুড়ে পর্যটকদের পদচারণয় মুখরিত। দর্শনীয় স্থানে দর্শনার্থীদের উপস্থিতি রয়েছে চোখে পড়ার মত। পর্যটকদের সমাগমকে ঘিরে কিছু অসাধু ব্যবসায়ীরা পর্যটকদের অসহায়ত্ব পুঁজি করে মাত্রাতিরিক্ত হোটেল রুম ভাড়াসহ খাবারের দাম আদায় করছে বলে, এমন অভিযোগ রয়েছে।

হোটেল ব্যবস্থাপক মোঃ মারুফ বলেন, কুয়াকাটার পর্যটকদের ভিড় বাড়ছে। তবে হোটেল মোটেলে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। জেলা প্রশাসক কতৃক নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে। এদিকে ট্যরিস্ট পুলিশ কুয়াকাটা জোন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সোহরাব হোসেন বলেন, ট্যরিস্ট পুলিশ সর্বদা পর্যটকদের সেবায় নিয়জিত আছে। এছাড়াও পর্যটক জোন গুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।


নতুন বছর উদযাপনে কুয়াকাটায় পর্যটক দের ঢল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here