বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেডক্রিসেন্ট সোসাইটির নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

0
114

মোঃ সুমন আহমেদ,দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সরনকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেডক্রিসেন্ট সোসাইটির নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। সোমবার (১৬) জানুয়ারি উপজেলার দোহালিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৪৭টি পরিবারের মধ্যে প্রতি পরিবারকে নগদ ২০ হাজার টাকা এবং ৩৯ পিস ঢেউটিন বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দোহালিয়া ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিজাষ্টার রেসপন্স বিভাগের পরিচালক মিজানুর রহমান, কমিউনিকেশন বিভাগের ডেপুটি ডিরেক্টর মাহমুদুল হাসান, আইএফআরসি কমিউনিকেশন অফিসার শাহরিয়ার রুপম, ডিজাস্টার রেসপন্স বিভাগের জুনিয়র সহকারী পরিচালক ও ক্যাশ ফোকাল ফারুক আহমদ, মেহেদী হাসান শিশির, সিনিয়র ম্যানেজার আইএফআরসি হাসীবুল বারি রাজীব, ইউনিট লেভেল অফিসার কনিকা তালুকদার, এনডিআরটি সদস্য তারেক রেদওয়ান, মাহফুজুল হক মিলন, মোস্তাকিম বিল্লাহ মোহিত, সিনিয়র যুব সদস্য সেরুজ্জামান সেরু, উপ-যুবপ্রধান-২ প্রিয়াস শ্যাম প্রিতম, যুব সদস্য মাছুম আহমেদ, শাহজাহান আলম সিদ্দিকী, সুমন আহমেদ, নাহিদ, স্বর্ণা, মহিম, রাসেল, সুমি, রেহেনা, নয়ন, তমাল প্রমুখ।


বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেডক্রিসেন্ট সোসাইটির নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here