জুড়ীতে নিজ অর্থায়নে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেলেন পরিবেশমন্ত্রী

0
82

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে নিজ অর্থায়নে উপজেলার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।

এ উপলক্ষ্যে শুক্রবার (২০ জানুয়ারি) আয়োজিত অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের আদর্শের এ সরকার ডিজিটাল দেশ গঠনের পর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে।স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে স্বাধীনতার পক্ষের এই সরকারের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জুড়ীর উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ এবং উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া প্রমুখ।


জুড়ীতে নিজ অর্থায়নে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেলেন পরিবেশমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here