আমতলী উপজেলা পরিষদের পুন:নির্বাচন ১৬ মার্চ

0
481

মোঃ নাঈম বিল্লাহ,আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আগামী ১৬ মার্চ পুন:নির্বাচনের তারিখ ঘোষনা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন এ আদেশ জারি করেন।

জানাগেছে, ২০১৩ সালে রুপালী ব্যাংক লি: পটুয়াখালী শাখা থেকে নিজ নামে এক বছর মেয়াদী ১৬ লক্ষ টাকা ঋণ নেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান। যা সুদে-আসলে ২৪ লক্ষ টাকায় দাড়িয়েছে। এ ছাড়া তার মালিকানাধীন মেসার্স বনানী ট্রেডার্সের নামেও এক বছর মেয়াদী ঋণ তোলেন গোলাম ছরোয়ার ফোরকান। যা সুদে আসলে ২৭ লক্ষ টাকা হয়। ওই ঋণ পরিশোধ না করায় ২০১৪ সালে বাংলাদেশ ব্যাংকের ঋণ খেলাপীর তালিকায় তার নাম ওঠে। ঋণ খেলাপীর তথ্য গোপান করে ২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। ওই নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হন। এতে সংক্ষুব্ধ হন প্রতিদ্বন্ধি প্রার্থী সামসুদ্দিন আহম্মেদ ছজু। ওই বছরের ২১ এপ্রিল ঋণখেলাপির তথ্য সংযোজন করে তার প্রতিদ্বন্ধি প্রার্থী সামসুদ্দিন আহম্মেদ ছজু বরগুনা যুগ্ম জেলা জজ প্রথম আদালত ও নির্বাচন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ওই মামলায় তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ছরোয়ার ফোরকানকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে তাকে বিজয়ী ঘোষনার আবেদন করেন। বরগুনা যুগ্ম জেলা জজ প্রথম আদালত ও নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক আল মামুন সকল তথ্য যাচাই-বাছাই ও সাক্ষ্য গ্রহন শেষে গত ১৭ ফেব্রুয়ারী ফোরকানকে আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে প্রতিদ্বন্ধি প্রার্থী সামসুদ্দিন আহম্মেদ ছজুকে আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান বিজয়ী ঘোষনার আদেশ দেন। এ রায়ের বিরুদ্ধে ফোরকান হাইকোর্টে আপিল করেন। উচ্চ আদালত নিয়ে আদালেতর রায় স্থগিত করে পুনরায় বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে বিচারের জন্য পাঠিয়ে দেন। দীর্ঘদিন শুনানী শেষে আদালতের বিচারক মো. হাসানুল ইসলাম উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম ছরোয়ার ফোরকানকে চেয়ারম্যান পদ থেকে অব্যহতি দিয়ে নির্বাচন কমিশনকে তফসিল ঘোষনা করে পুনঃ নির্বাচনের আদেশ দেন। নির্বাচনী ট্রাইবুন্যাল আপীল বিভাগও একই রায় দিয়ে আমতলী উপজেলা পরিষদের পুন: নির্বাচনের আদেশ প্রদান করেন। এ আদেশ অনুযায়ী ২৪ জানুয়ারি মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষে উপসচিব মো. আতিয়ার রহমান ১৭.০০০০০০০,০৭৯,৪০,০২২,১৯-১৬ নং স্মারকে বরগুনা জেলা নির্বাচন অফিসার ও রিটানির্ং কর্মকর্তাতে আগামী ১৬ মার্চ আমতলী উপজেলা পরিষদের নির্বাচন ইভিএম এর মাধ্যমে আয়োজনের সকল প্রস্তÍতি নেওয়ার জন্য আদেশ প্রদান করেন।

বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নি অফিসার দিলীপ কুমার হাওলাদার বলেন, আমতলী উপজেলা পরিষদের পুন:নির্বাচনের আদেশ পেয়েছি। আদেশ অনুযায়ী আগামী ১৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আমতলী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহন শুরু করেছি


আমতলী উপজেলা পরিষদের পুন:নির্বাচন ১৬ মার্চ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here