তেতুলিয়া চা বাগান থেকে একজনের লাশ উদ্ধার 

0
163

মোঃ শাহান শাহ সোহান,তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার চা বাগান থেকে মোঃ কামরুল ইসলাম কাজিম(৩৫) নামে এক যুবককে মরদেহ উদ্ধার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। বুধবার (২৫-জানুয়ারি) উপজেলার ২নং তিরনইহাট ইউনিয়নের যুগিগছ এলাকার একটি চা বাগান থেকে কাজিমের মরদেহ উদ্ধার করা হয়। নিহত কামরুল ইসলাম কাজিম ঐ এলাকার আব্দুর জব্বার এর ছেলে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী গত (২৩-জানুয়ারি) ২০২৩ খ্রি: ইং তারিখে নিহত কামরুল ইসলাম কাজিম বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। কিন্তু পরে বাড়ি আর ফিরে না আসায় পরিবারের লোকজন তেঁতুলিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নং-৯৮৭। পরে অদ্য তারিখে এলাকার যুগিগছ গ্রামেরই করতোয়া নদীর পাশে একটি চা বাগানের ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আবু সাঈদ চৌধুরি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপক্ষে দোষী দের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধী যেই হোক না কেন তাকে বিচারের আওতায় আনা হবে ।


তেতুলিয়া চা বাগান থেকে একজনের লাশ উদ্ধার 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here