
শাহরিয়ার শাকিল,বিশেষ প্রতিনিধি বড়লেখা মৌলভীবাজার
ঠাণ্ডা বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উপদেষ্টা ফয়সাল আহমেদ।
বুধবার (২৫ জানুয়ারি) রাত ৮ ঘটিকার সময় জাগরণীর ইসলামী তরুণ সংঘের কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াব রায়হানের সঞ্চালনায় সভাপতি এম কলিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাগরণী ইসলামী তরুণ সংঘের উপদেষ্টা মাও কবির হোসাইন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাগরণী ইসলামী তরুণ সংঘের উপদেষ্টা মু. আব্দুল লতিফ, উপদেষ্টা আব্দুল হামিদ তাজুল, উপদেষ্ঠা জুনেদ আহমেদ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাগরণী ইসলামী তরুণ সংঘের সহ-সভাপতি সাংবাদিক শাহরিয়ার শাকিল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাগরণী ইসলামী তরুণ সংঘের সহ-সাংগঠনিক সম্পাদক আলী আব্বাস, অফিস সম্পাদক রাহাত আহমদ, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, স্পোর্টস সম্পাদক রাশেদ আহমদ, ছাত্রকল্যাণ সম্পাদক রাহিম আহমদসহ শুভাকাঙ্ক্ষী আব্দুল কাইয়ুম, মস্তাব আলী প্রমুখ।
উল্লেখ্য জাগরণীর দায়ীত্বশীল বৃন্দগন রাঁতের আধারে প্রতিটা মানুষের বাড়িতে গিয়ে শীতবস্ত্র গুলো মানুষের হাতে পৌঁছিয়ে দিয়েছে। জাগরণী ইসলামী তরুণ সংঘের উপদেষ্টা ফয়সাল আহমেদ প্রতিটা সময় জাগরণীর পরিবার কে বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছেন, সেই ধারাবাহিকতায় বর্তমানে এই তীব্র শীতে অসহায় দুস্থ মানুষ গুলোর কথা চিন্তা করে তিনি নগদ অর্থ দিয়েছেন শীতবস্ত্র বিতরণের জন্য, এবং আগামীতে ও জাগরণী পরিবার কে যে কোনো সামাজিক ও মানবিক শিক্ষা মূল্যক কাজে তার সহযোগিতা অবহ্যাত থাকবে। অনুষ্ঠানে জাগরণী পরিবার উপদেষ্টা ফয়সাল আহমেদ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিশেষে প্রধান অতিথি উপদেষ্টা মাও কবির হোসাইন এর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়েছে।










