সাভারে অ্যাম্বুলেন্সের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু

0
96

বিশেষ প্রতিনিধি সাভার ঢাকা

সাভারে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় আব্দুল কুদ্দুস (৩০) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালক পটুয়াখালীর কাউখালী উপজেলার কোনাহোড়া এলাকার আব্দুল মজিদ শিকদারের ছেলে। তিনি সাভারের কলমা এলাকায় ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।

সাভার হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) আজিজুল হক বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সাভারে অ্যাম্বুলেন্সের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here