বড়লেখায় সাংবাদিক ও সেচ্ছাসেবী সংগঠনের সাথে বড়লেখা ফাউন্ডেশন ইউকের মতবিনিময়

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

বড়লেখা ফাউন্ডেশন ইউকের (চ্যারিটি নং-১১৯১৫৯৩) আয়োজনে নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসাইন আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের সাথে বড়লেখার সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত আটটায় বড়লেখা পৌর শহরের জিম্মি রেষ্টুরেন্টে সংগঠনের প্রধান সমন্বয়ক রেজাউল ইসলাম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসাইন আহমদ।

এছাড়াও অন্যেন্যর মধ্যে বড়লেখা প্রেসক্লাবের সেক্রেটারি এপিপি গোপাল দত্ত, বড়লেখা ফাউন্ডেশন ইউকের উপদেষ্টা ডা. নজরুল ইসলাম, উপদেষ্টা ফাইজ মোহাম্মদ রাহমান, সংগঠনের সহকারী সমন্বয়ক জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হামিদুর রহমান শিপলু, কাউন্সিলর কবির আহমদ,সিনিয়র সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, ইকবাল হোসেন স্বপন, মিজানুর রহমান, বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ হানিফ পারভেজ, সাংবাদিক জালাল আহমদ, তপন কুমার দাস, খলিলুর রহমান, এ.জে লাভলু, মস্তুফা উদ্দিন,শিক্ষক জাকির হোসেন, নিরাপদ সড়ক চাই বড়লেখা শাখার সভাপতি সাংবাদিক তাহমিদ ইশাদ রিপন, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, বড়লেখা পাবলিকেশন সোসাইটির চেয়ারম্যান মাতাব আল মামুন, ভাইস চেয়ারম্যান আক্তার হোসেন,সমাজকর্মী জাকারিয়া আহমদ ও প্রবাসী মনসুর আহমদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা পীরজাদা আহমদ হোসাইন সংগঠনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন, মানবতার সেবায় প্রতিষ্ঠিত বৃটিশ রেজিস্টার্ড চ্যারিটি সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউকে তার জন্মলগ্ন থেকে বড়লেখা উপজেলায় মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি হতদরিদ্র মানুষের মাঝে বিভিন্ন দুর্যোগকালে খাদ্য-সামগ্রী, ইফতার সামগ্রী, হুইল চেয়ার, সেলাই মেশিন বিতরন সহ এগারোটি পাকা গৃহ নির্মান করে দিয়েছে। এছাড়াও টিউবওয়েল স্থাপন, অসংখ্য হতদরিদ্র পরিবারের গৃহনির্মানে নির্মান সামগ্রী দিয়ে সহযোগিতা অব্যাহত রেখেছে।


বড়লেখায় সাংবাদিক ও সেচ্ছাসেবী সংগঠনের সাথে বড়লেখা ফাউন্ডেশন ইউকের মতবিনিময়

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles