দুমকিতে আসক্তি প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১১টায় দুমকি উপজেলার সরকারি জনতা কলেজ অডিটেরিয়ামে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবদুল লতিফ হাওলাদারের সভাপতিত্বে মাদকাসক্তি, মোবাইল ইন্টারনেট আসক্তি, জুয়া ও পর্ণ আসক্তি প্রতিরোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজধানী ঢাকার হাই-টেক মডার্ন সাইকিয়াট্রিক হাসপাতাল ও পটুয়াখালী ক্লিনিকের আয়োজনে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান। মুল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ, উইমেন্স কুমুদিনী মেডিকেল কলেজ টাংগাইল এর প্রফেসর ডা.মেজর (অব.) আব্দুল ওহাব মিনার।

সভায় মূল বক্তব্য উপস্থাপক ডাঃ ওহাব মিনার বলেন, মাদকের প্রাপ্যতা দূর করতে হবে, আসক্তদের চিকিৎসা সহজলভ্য করতে হবে পাশাপাশি যুবকদের মাদকমুক্ত রাখতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।মসজিদ, মন্দির সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান গুলোতে আগতদের সামনে মাদকের কুফল ও পরিনতি তুলে ধরতে হবে, তাই ইমামদের এ বিষয় প্রশিক্ষণ দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,ছাত্র ও অভিভাবকদের মাঝে সেতু বন্ধন তৈরী করতে হবে। তাহলেই সম্ভব আপনার সন্তানকে মাদকের ভয়াল থাবা এবং কিশোর গ্যাং, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে রক্ষা করতে।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আল ইমরান বলেন, প্রত্যেক অভিভাবক তার সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে চলাফেরা করছে, এই বিষয়গুলোতে গুরুত্ব দিলে আমার মনে হয়, আমাদের সন্তানেরা কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হতে পারবে না।
এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুব হোসেন, অধ্যক্ষ মোঃ জামাল হোসেন প্রমুখ।


দুমকিতে আসক্তি প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles