নাটোরে প্রতারণার অভিযোগে গ্রেফতার ১

0
51

নাটোর জেলা প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের মূলহোতা মো. দেলোয়ার হোসেনকে (৪৮) গ্রেফতার করেছে র‌্যাব-৫। বুধবার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. দেলোয়ার হোসেন (৪৮) বড়াইগ্রাম উপজেলার দিগ্যান এলাকার মো. তায়জাল প্রামানিকের ছেলে।

ভুক্তভোগীর অভিযোগে সূত্রে জানা গেছে, উচ্চ বেতনের চাকরি দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে আসামি ৩ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে জাল কাগজপত্র দিয়ে দুবাইয়ে তাকে দুবাই পাঠান। সেখানে অবস্থানরত ভুক্তভোগীকে কোনো কাজ না দিয়ে দালালের কাছে বিক্রি করে দেয়। পরে ভুক্তভোগী বুঝতে পেরে বিদেশে অবস্থানরত লোকজনের সহায়তায় দেশে ফিরে আসেন।

র‌্যাব-৫ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোড় থেকে প্রতারক চক্রের মূলহোতা মো. দেলোয়ার হোসেনকে (৪৮) গ্রেফতার করা হয়। পরে আসামি সাক্ষীদের উপস্থিতিতে প্রতারণার বিষয়টি স্বীকার করেন। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।


নাটোরে প্রতারণার অভিযোগে গ্রেফতার ১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here