রায়পুরায় খন্দকার জহিরুল হক হান্নান স্মৃতি গণপাঠাগারের শিক্ষাবৃত্তি প্রদান

0
115

তাছলিমা আক্তার,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরার তুলাতলী (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদেরকে বৃত্তিপ্রদান করেছে খন্দকার জহিরুল হক হান্নান স্মৃতি গণপাঠাগার। শতদল স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানটি বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

শতদল স্পোর্টিং ক্লাবের সভাপতি খন্দকার শাহ নেওয়াজ এর সভাপতিত্বে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন। ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. শামীম মোল্লার সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, শতদল স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা সদস্য ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি একেএম মহিউদ্দিন, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, প্রধান শিক্ষক মো. নাজমুল হাকিম, স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা সদস্য ও বিদ্যালয়ের সাবেক সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু, পুরাদিয়া ডিগ্রি কলেজের প্রভাষক মো. সাজেদুল ইসলাম ভূঞা, আদর্শ বিদ্যাপীঠের প্রিন্সিপাল শীতল চন্দ্র দাস, রায়পুরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সালেক আহমেদ পলাশ, ক্রীড়া সম্পাদক মো. জহির উদ্দিন নাসিম, সদস্য বিনা আক্তার ও প্রণয় ভৌমিক, সাংবাদিক তাসলিমা আক্তার, শতদল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. এরশাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. এনামূল হক মুন্সি, সহ-দপ্তর সম্পাদক বাবু, ক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ।


রায়পুরায় খন্দকার জহিরুল হক হান্নান স্মৃতি গণপাঠাগারের শিক্ষাবৃত্তি প্রদান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here