
মর্তজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী
“ভোটার হব নিয়ম মেনে- ভোট দিব যোগ্য জনে’ এ প্রতিপাদ্যে দুমকি উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২মার্চ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান এর নেতৃত্বে এক বর্নাঢ্য রেলি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ সুমন মিয়া। উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, পল্লী সেবা সংঘের পরিচালক মোঃ হুসাইন আহমদ কবির প্রমুখ। এসময় উপজেলার সচেতন ভোটার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।













