
মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট
স্বাধীনতা,সংগ্রাম আর ঐতিহ্যের পতাকাবাহী দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ। উন্নয়নের মহাসড়কে যখন বাংলাদেশ ঠিক সেই সময়ে জাতীর জনকের তনয়া, মানবতার অগ্রদূত, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করলেন স্মার্ট বাংলাদেশ। সেই স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামীলীগ লালমনিরহাট জেলা শাখা। দলীয় কোন্দল আর ভেদাভেদ ভুলে দলকে শক্তিশালী ও গতিশীল করার জন্য জেলা আওয়ামীলীগ নজর দিয়েছে ইউনিয়ন আওয়ামীলীগ ও ওয়ার্ড গুলোর সম্মেলনের দিকে। ইতিমধ্যে বেশ কয়েকটি ইউনিটের জাঁকজম ভাবে জেলার নেতাদের উপস্থিতিতে কোন বিশৃঙ্খল ছাড়াই সুষ্ঠু ভাবে সাংগঠনিক নিয়ম মেনে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ ই মার্চ লালমনিরহাট সদর উপজেলার অন্তর্গত গোকুন্ডা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত ৩ ও ৭ নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল এডভোকেট সফুরা বেগম রুমী, কার্যকারী সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষায়ক সম্পাদক অধ্যক্ষ সরোয়ার আলম, জেলা আওয়ামীলীগের উপ- দপ্তর সম্পাদক, সাবেক ছাত্রনেতা মো: গোলাম সরোয়ার বকুল, এ সময় আর ও বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, তুখোড় মেধাবী ছাত্রনেতা মো: লুৎফর রহমান আওরঙ্গ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন গোকুন্ডা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: মোস্তাকুর রহমান। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম মজনু। জেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দের সমন্বয়ে সুন্দর কমিটি ঘোষনা করা হয়। জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ দৈনিক একুশে নিউজ কে জানায় সম্মেলন চলমান থাকবে।





