গুরুদাসপুরে ছয় ভেজাল বেকারী ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

0
181

আতিকুর রহমান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় এবং খাদ্যদ্রব্যে ক্ষতিকর ক্যামিক্যাল মিশ্রনের অপরাধে ছয় বেকারী ব্যবসায়ীকে ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব।

সোমবার (২০ মার্চ) সন্ধায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫ এর কোম্পানী অধিনায়ক সহঃ পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এবং মোঃ মেহেদী হাসান তানভীর এর নেতৃত্বে উপজেলার চাঁচকৈড় খলিফা পাড়া ও খামার নাচকৈড় এলাকায় বেকারীতে ওই পৃথক অভিযান পরিচালনা করেন।

অভিযান কালে “মেসার্স মাহী ফুডস্ প্রোডাক্টস”বেকারীর মালিক মোজাম্মেল হক (৪২) কে ৫ হাজার টাকা, “এম হক ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীর” মালিক মোজাম্মেল হক (৪২) কে ৬০ হাজার টাকা “নিউ আল মদিনা বেকারীর” মালিক সোহেল ইকবাল (৩৫) কে ২০ হাজার টাকা, “বিসমিল্লাহ চানাচুর ফ্যাক্টরীর” মালিক মোঃ কামরুল হাসান (৫২) কে ৫ হাজার টাকা, “মেসার্স ফকির চানাচুর ফ্যাক্টরীর” মালিক আব্দুল মজিদ ফকির (৬২) কে ৮ হাজার টাকা, এবং “মেসার্স ডলার চানাচুর ফ্যাক্টরীর” মালিক মোঃ ডাবলু ফকির (৪২) কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ১০হাজার ৯০ কেজি ভেজাল খাদ্যের কাঁচামাল, ১৪ হাজার ৮৫০ প্যাকেট মেয়াদ উর্ত্তীন্ন ভেজাল খাবার পণ্য এবং ১০ হাজার ২৯০ লিটার ভেজাল চিনির সিরাপ জব্দ করা হয়।

জব্দকৃত ভেজাল কাঁচামাল, মেয়াদ উত্তীন্ন খাবারের প্যাকেট এবং চিনিরি সিরাপ নষ্ট করা হয় এবং জরিমানাকৃত ১ লাখ ৩ হাজার টাকা সরকারী কোষাগারে জমা দেওয়া হয়।


গুরুদাসপুরে ছয় ভেজাল বেকারী ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here