বেরোবি’র উপাচার্যের সাথে স্বাধীনতা পরিষদের সৌজন্য সাক্ষাৎ

0
89

জিয়া উর রহমান,সাভার (ঢাকা) প্রতিনিধি

আজ মঙ্গলবার প্রশাসনিক ভবনের উপাচার্যের অফিস কক্ষে দুপুর ১:০০ টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন “স্বাধীনতা পরিষদ”। এ সময় উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্বাধীনতা পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে আহ্বায়ক মোঃ আমিনুর রহমান এবং সদস্য সচিব মোঃ আলামিন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে উপাচার্যের পাশে থেকে কাজ করার প্রতিজ্ঞা ব্যক্ত করেন স্বাধীনতা পরিষদের নেতৃবৃন্দ। স্বাধীনতা পরিষদের আহ্বায়ক মোঃ আমিনুর রহমান বলেন সকল কর্মকর্তাদের সঠিক সময়ে স্থায়ীকরন, আপগ্রেডেশন, প্রমোশন নিশ্চিত করা। জানাব রহমান এডিশনাল রেজিস্টার এর বোর্ডগুলো কবে নাগাদ অনুষ্ঠিত হবে জানতে চাইলে উপাচার্য মহোদয় বলেন, বিশ্ববিদ্যালয়ে এডিশনাল রেজিস্টার এর ১১ টি পোষ্ট খালি আছে। উক্ত পোষ্টের অনুমোদন চেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) বরাবর আবেদন করা হয়েছে অনুমতি পেলেই বোর্ড সম্পন্ন করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ স্বাধীনতা পরিষদের যৌক্তিক দাবিগুলো যথাসম্ভব কার্যকর করার চেষ্টা করবেন বলে জানান তিনি।

এছাড়া তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের অনুপস্থিতির বিষয়ে আমি কয়েকদিন পূর্বে একটি অফিস আদেশ দিয়েছি খুব শীঘ্রই প্রশাসনিক ব্যবস্তা নেওয়া হবে। আমি কোন ব্যক্তি গুষ্টির হয়ে কাজ করবো না যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


বেরোবি’র উপাচার্যের সাথে স্বাধীনতা পরিষদের সৌজন্য সাক্ষাৎ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here