লালমনিরহাট জেলা পুলিশের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষে রবিবার সূর্যোদয়ের সাথে সাথে ০৬.০১ ঘটিকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও ০৬.৩০ ঘটিকায় মুক্তিযোদ্ধাদের নাম ফলকে এবং রেলওয়ে গণকবরে লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম পুলিশ সুপার, লালমনিরহাট, পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন ১ মিনিট নীরবতা পালন করে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল হক (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর রহমান (ক্রাইম এন্ড অপস্), লালমনিরহাট অফিসার ইনচার্জ লালমনিরহাট থানা,অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ডিআইও-১ জেলা বিশেষ শাখা, সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মহান স্বাধীনতা যুদ্ধে আত্নত্যাগকারী শহীদদের রুহের মাগফেরাত, দেশ ও জাতীর কল্যান কামনা করে বিশেষ দোয়া করা হয়।


লালমনিরহাট জেলা পুলিশের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here