সাতক্ষীরা কলারোয়ায় থানায় যোগদান করেছেন নবাগত অফিসার ইনচার্জ ওসি মোস্তাফিজুর রহমান।

0
153

মোঃ আব্দুল্লাহ আল মামুন,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছেন ওসি মোঃ মোস্তাফিজুর রহমান। সোমবার সকালে তিনি কলারোয়া থানার অফিসার ইনচার্জ হিসাবে নাসির উদ্দিন মৃধার নিকট থেকে দায়িত্ব বুঝে নেন।

এসময় সদ্য সাবেক ওসি নাসির উদ্দিন মৃধা নবাগত ওসি মোস্তাফিজুর রহমান কে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন। কলারোয়া থানার ফোর্সের পক্ষ থেকে কলারোয়া থানার ইন্সপেক্টর তদন্ত ওসি বাবুল আক্তার নবাগত ওসি মোস্তাফিজুর রহমান কে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নবাগত ওসি থানার সকল অফিসার ও ফোর্স দের সাথে কুশল বিনিময় করেন।

এক প্রশ্নের জবাবে নবাগত ওসি মোস্তাফিজুর রহমান বলেন, মান্যবর পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান স্যারের নির্দেশনা মোতাবেক আমার প্রথম কাজ হবে কলারোয়া উপজেলা থেকে মাদক ব্যবসায়ীদের উৎখাত করা।

তিনি বলেন আগে মাদক নির্মুল করবো তারপরে চোরাকারবারি সহ অন্যান্য অপরাধ দমন করবো ইনশাআল্লাহ। তিনি কলারোয়া উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের সহযোগীতা কামনা করেছেন।

দৈনিক একুশে নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।


সাতক্ষীরা কলারোয়ায় থানায় যোগদান করেছেন নবাগত অফিসার ইনচার্জ ওসি মোস্তাফিজুর রহমান।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here