
মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট
তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এম মাহবুবুল আলম খান, পিএসসি এর নির্দেশনা মোতাবেক সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে ২৭ মার্চ ২০২৩ তারিখ আনুমানিক ২১:৩০ ঘটিকায় তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর অধীনস্থ বুড়িমারী বিওপির জেসিও-৮৫৭৫ সুবেদার মোঃ বাইরোন আলী এর নেতৃত্বে সীমান্ত পিলার ৮৪২/১-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বুড়িমারী বাসস্ট্যান্ড হতে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১টি ভারতীয় ট্রাক জব্দ করা হয়।
পরবর্তীতে ২২:৩০ ঘটিকায় জেসিও-৯৭৭৭ নায়েব সুবেদার মোঃ একরামুল হক এর নেতৃত্বে সীমান্ত পিলার ৮৪২/১-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বুড়িমারী কলাবাগান নামক স্থানে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২টি ভারতীয় ট্রাক জব্দ করা হয়। উক্ত ৩টি ট্রাক তল্লাশী করে অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ী, থ্রীপিস, আন্ডার গার্মেন্টস, চশমা এবং কেমিক্যাল দ্রব্যাদি পাওয়া যায়। জব্দকৃত মালামালের সিজার মূল্য ৩,২৯,৮৪,০০০/- (তিন কোটি ঊনত্রিশ লক্ষ চুরাশি হাজার) টাকা, যা পাটগ্রাম কাস্টমস এ জমা করা হয়েছে।












